Sunday, November 29, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

বিডি পেইন্টসের শেয়ার নিয়ে ফরিদের কারসাজি: দুই মাসেই দর বেড়েছে ৯৮ শতাংশ

November 28, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি পেইন্টসের শেয়ারদর বাড়াতে ১৮টি বিও হিসাব ব্যবহার করে সংঘবদ্ধ কারসাজির তথ্য পাওয়া গেছে। মাত্র দুই মাসের কিছু বেশি সময়ে কোম্পানিটির শেয়ারদর ৯৮ শতাংশ বাড়াতে ধারাবাহিক লেনদেন, আগ্রাসী ক্রয় ও নিজেদের মধ্যে পারস্পরিক শেয়ার কেনাবেচার মাধ্যমে বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

বিডি পেইন্টসের শেয়ার লেনদেন নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তৈরি তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। ২০২৪ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৫ সালের ৭ জানুয়ারি পর্যন্ত লেনদেন বিশ্লেষণ করেছে তদন্ত দল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর ১৬ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৩২ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়।

তদন্ত অনুযায়ী, কারসাজির কেন্দ্রবিন্দুতে ছিল এফ এ ট্রেডিং করপোরেশন। প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. ফরিদ আহমেদের সঙ্গে আরও ১৭টি বিও হিসাবের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তকালীন বিডি পেইন্টসের মোট লেনদেন হওয়া শেয়ারের প্রায় ৬৬ শতাংশই কিনেছে এই গোষ্ঠী।

সংশ্লিষ্ট হিসাবগুলোর মধ্যে এফ এ ট্রেডিং করপোরেশনের একাধিক হিসাব ছাড়াও ফরিদ আহমেদ, নুরুল হক মামুদ, আয়েশা বেগম, খাদেজা বেগম, রোজিনা আক্তার, সপন, বোরহান মামুদ, রিপন, সুমাইয়া আহমেদ, রহিমা ও কালু মিয়া হাওলাদারের নামে পরিচালিত হিসাব রয়েছে। এসব হিসাবের লেনদেনের ধরন ও পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে সংঘবদ্ধ কার্যক্রমের তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

হিসাবগুলো পরিচালিত হয়েছে যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট, শেলটেক ব্রোকারেজ এবং ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানির মাধ্যমে।

ডিএসইর তথ্য অনুযায়ী, তদন্তকালীন এফ এ ট্রেডিং ও সংশ্লিষ্ট হিসাবগুলো পাবলিক ও ব্লক মার্কেট মিলিয়ে বিডি পেইন্টসের ৭৫ লাখ ২১ হাজার ২৯টি শেয়ার কিনেছে। বিপরীতে বিক্রি করেছে ৩৮ লাখ ৬ হাজার ৪৮৯টি শেয়ার। তদন্তকাল শেষে এসব হিসাবে মুনাফার পরিমাণ দাঁড়ায় ৩ কোটি টাকার বেশি।

বিডি পেইন্টসের শেয়ারদর বাড়াতে আগ্রাসী ক্রয় ও কৃত্রিম চাহিদা তৈরির কৌশল নিয়েছিল এফ এ ট্রেডিং ও সংশ্লিষ্ট গোষ্ঠী। মাত্র ৯৫ সেকেন্ডে তিন লাখ শেয়ার কিনে বিডি পেইন্টসের দর বাড়ানোর চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে ডিএসইর তদন্তে। ২০২৪ সালের ২৮ নভেম্বর সকাল ১১টা ৫৫ মিনিট থেকে ১১টা ৫৬ মিনিটের মধ্যে বাজারে লেনদেন হওয়া ৩ লাখ ১০ হাজার শেয়ারের মধ্যে তিন লাখই কিনে নেয় সংশ্লিষ্ট গোষ্ঠী। এতে শেয়ারটির দর ৩৩ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৩৪ টাকা ৯০ পয়সায় ওঠে।

একইভাবে ১৩ নভেম্বর মাত্র ৬ মিনিট ৫১ সেকেন্ডে বাজারে লেনদেন হওয়া ২৪ হাজার ৫৯৬টি শেয়ারের সবই কিনে নেয় গোষ্ঠীটি। ওই সময়ে বিডি পেইন্টসের শেয়ারদর ২৮ টাকা থেকে বেড়ে ৩০ টাকায় পৌঁছায়।

আগ্রাসী ক্রয়ের পাশাপাশি নিজেদের মধ্যে বিপুল পরিমাণ শেয়ার কেনাবেচার তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এফ এ ট্রেডিং ও সংশ্লিষ্ট হিসাবগুলো বিভিন্ন দিনে পরস্পরের বিপরীতে ক্রেতা-বিক্রেতা হিসেবে ২২ লাখ ৪ হাজার ৭৬০টি শেয়ার লেনদেন করেছে।

তদন্ত দলের মতে, নিজেদের মধ্যে ধারাবাহিক কেনাবেচার মাধ্যমে বাজারে শেয়ারটির সক্রিয় লেনদেনের বিভ্রান্তিকর চিত্র তৈরি করা হয়েছে। এতে বিডি পেইন্টসের শেয়ারের প্রকৃত চাহিদার চেয়ে বেশি চাহিদা থাকার ধারণা তৈরি হয়। এভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেয়ারটির দর বাড়িয়েছে সংশ্লিষ্ট গোষ্ঠী।

এসব কর্মকাণ্ডের কারণে এফ এ ট্রেডিং করপোরেশন ও সংশ্লিষ্ট হিসাবগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ১৭(ই)(৫) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। একই অধ্যাদেশের ১৭(ই)(২) ধারা অনুযায়ী কৃত্রিম ও বিভ্রান্তিকর সক্রিয় লেনদেনের চিত্র তৈরির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

শেয়ারদর বাড়ানোর পাশাপাশি বিডি পেইন্টসের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল গোষ্ঠীটি। কোম্পানিটির মোট ৬ কোটি ২০ লাখ শেয়ারের ১০ শতাংশ হচ্ছে ৬২ লাখ শেয়ার। অথচ ২০২৪ সালের ২১ নভেম্বর থেকে তদন্তকালের শেষ দিন পর্যন্ত বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট হিসাবগুলোর সম্মিলিত শেয়ার ধারণ এই সীমা ছাড়িয়ে যায়।

উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার অর্জন করলেও বিধান অনুযায়ী প্রয়োজনীয় ঘোষণা দেয়নি সংশ্লিষ্ট গোষ্ঠী। এ কারণে বিএসইসির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(১) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

কারসাজির এসব লেনদেনে দুটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে। তদন্তে দেখা যায়, শেলটেক ব্রোকারেজের মাধ্যমে পরিচালিত এফ এ ট্রেডিং ও রোজিনা আক্তারের হিসাবের মধ্যে একই ট্রেডিং ওয়ার্কস্টেশন ব্যবহার করে এক লাখ শেয়ার কেনাবেচা হয়েছে। মোট ২০টি হাওলায় এসব লেনদেন সম্পন্ন হয়।

একই ধরনের অনিয়ম পাওয়া গেছে ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানিতেও। প্রতিষ্ঠানটির একই ট্রেডিং ওয়ার্কস্টেশন ব্যবহার করে একাধিক সংশ্লিষ্ট হিসাবের মধ্যে ৩৯টি হাওলায় ১ লাখ ১৩ হাজার ২০৭টি শেয়ার কেনাবেচা হয়েছে।

এ ঘটনায় ওই দুই ব্রোকারেজ প্রতিষ্ঠান ও তাদের অনুমোদিত প্রতিনিধি মো. আশিকুর রহমান ও মো. মাসুদ রানার বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

তদন্তকালীন সময়ের পর বিডি পেইন্টসের শেয়ারদরে অস্বাভাবিক ওঠানামার প্রবণতা আরও প্রকট হয়েছে। শেয়ারদর পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালের ১২ অক্টোবর কোম্পানিটির শেয়ারদর ৫১ টাকা ৭০ পয়সায় ওঠে। তবে এ দর বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র এক মাসের ব্যবধানে ১৩ নভেম্বর শেয়ারটির দর ২৬ টাকা ৪০ পয়সায় নেমে আসে। অর্থাৎ এ সময়ে শেয়ারটির দর কমেছে প্রায় ৪৯ শতাংশ।

চলতি বছরের এপ্রিল থেকে ফের অস্বাভাবিক গতিতে বাড়তে থাকে বিডি পেইন্টসের শেয়ারদর। একপর্যায়ে ১০ জুন তা ৫৫ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়। তবে এবারও বর্ধিত দর ধরে রাখা যায়নি। গত ২৬ নভেম্বর শেয়ারটির সমাপনী দর ছিল ২৮ টাকা ৬০ পয়সা। অর্থাৎ পাঁচ মাসের কিছু বেশি সময়ের ব্যবধানে এবারও শেয়ারটির দর কমেছে প্রায় ৪৯ শতাংশ। দফায় দফায় শেয়ারদরের এমন উত্থান-পতন সাধারণ বিনিয়োগকারীদের বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকিতে ফেলেছে।

সংঘবদ্ধ কারসাজির বাইরে বিডি পেইন্টসের একজন কর্মকর্তার পরিবারের সদস্যের বিরুদ্ধে মূল্যসংবেদনশীল তথ্য ব্যবহার করে শেয়ার বিক্রির অভিযোগও উঠে এসেছে তদন্তে।

কোম্পানিটির লভ্যাংশ ঘোষণার প্রায় দেড় মাস আগে নিষিদ্ধ সময়ে প্রতিষ্ঠানটির কমার্শিয়াল ম্যানেজার এফ এম শাহরিয়ার হোসেনের মা মোছা. শাহনাজ আক্তার ৭০ হাজার শেয়ার বিক্রি করেন। এ কারণে তাঁর বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা, ২০২২-এর বিধি ৫(১) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: বিডি পেইন্টসের শেয়ার নিয়ে ফরিদের কারসাজি: দুই মাসেই দর বেড়েছে ৯৮ শতাংশ

Related Posts

কোম্পানি সংবাদ

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

প্রধান সংবাদ

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে, কমেছে বাজার মূলধন

আজকের সংবাদ

ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ১১ শতাংশ

আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা

আজকের সংবাদ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

আজকের সংবাদ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

যুক্তরাষ্ট্র থেকে বড় জাহাজে এলপিজি আমদানির পরিকল্পনা সরকারের

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

Recent News

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

যুক্তরাষ্ট্র থেকে বড় জাহাজে এলপিজি আমদানির পরিকল্পনা সরকারের

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?