Thursday, November 26, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম

November 2, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: বিশ্ববাজারে সোনা ও রুপার দাম বেড়েছে। গত শুক্রবার এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর সোমবার (২ নভেম্বর) মূল্যবান এই দুই ধাতুর বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০০ ডলার ১৪ সেন্টে দাঁড়িয়েছে। এর আগে শুক্রবার সোনার দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে সরবরাহের জন্য সোনার ফিউচার দর দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০৯ ডলার ২০ সেন্ট হয়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে দেশটির অর্থনৈতিক ও রাজস্বনীতিতে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ারে বড় ধরনের দরপতনের কারণে গত শুক্রবার বিনিয়োগকারীরা নগদ অর্থ সংগ্রহে মনোযোগী হন। লোকসান সামাল দিতে তাঁদের অনেকে সোনার মতো নিরাপদ বিনিয়োগের সম্পদ বিক্রি করেন। এতে ধাতুটির দামে বড় পতন ঘটে।

স্বাধীন আর্থিক বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে আশাবাদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রবৃদ্ধির স্থায়িত্ব নিয়ে নতুন উদ্বেগের কারণে বাজারে পরিবর্তন এসেছে। এসব পরিস্থিতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে বিনিয়োগকারীদের ধারণায় প্রভাব ফেলছে। এর ফলে সোনার দাম ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছে। তবে এই ঊর্ধ্বমুখী প্রবণতা স্বল্পস্থায়ী হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রুপার দামও বেড়েছে। সোমবার স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ ডলার ৩৫ সেন্টে দাঁড়িয়েছে। এর আগে শুক্রবার ১১ মাসের মধ্যে প্রথমবারের মতো রুপার দাম ৫০ ডলারের নিচে নেমে গিয়েছিল।

অন্যদিকে প্লাটিনামের দাম দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪৩১ ডলার ৭ সেন্ট হয়েছে। প্যালাডিয়ামের দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। এতে ধাতুটির প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৯৭৯ ডলার ২৫ সেন্টে। এর আগে শুক্রবার প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ১৩ ও ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

আন্তর্জাতিক বাজারে সোনা-রুপার দাম বাড়লেও দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: বিশ্ববাজারে বেড়েছে সোনা-রুপার দাম

Related Posts

অর্থনীতি

দেশের বাজারে আবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর

অর্থনীতি

পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

জার্মানি ও ফ্রান্সের বাজারে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ৬৭৮ মিলিয়ন ডলার

অর্থনীতি

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

অর্থনীতি

ফের বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি

নভেম্বরের ২২ দিনে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াল

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

Recent News

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?