শেয়ারবাজারবিডি রিপোর্ট: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১১ জুলাই, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১টা ১২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪৫৭ কোটি ৭৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫২৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৮ পয়েন্টে। ডিএসইতে ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯ টির, কমেছে ৩১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.


















