শেয়ারবাজারবিডি রিপোর্ট: সপ্তাহের ব্যবধানে (৭ থেকে ১১ জুলাই, ২০২৪ তারিখ পর্যন্ত) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহের শুরুতে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ছিল ১০.৪৬ পয়েন্টে। সপ্তাহ শেষে যা দাঁড়িয়েছে ১০.৩৮ পয়েন্টে। হিসাব মতে ডিএসই‘তে পিই রেশিও কমেছে ০.৭৬ শতাংশ বা ০.০৮ পয়েন্ট।
এছাড়াও সপ্তাহটিতে খাতগুলোর মধ্যে সিরামিকস খাতে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করছে। এই খাতে পিই রেশিও ৭৯.৯২ পয়েন্ট।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.


















