Thursday, November 26, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

আইপিডিসি জয়ী ‘হার ভিক্টরি, হার ওয়েলনেস: উইমেন এমপাওয়ারমেন্ট’ ইভেন্ট অনুষ্ঠিত

December 5, 2024
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজারবিডি ডেস্ক: বিজয়ের মাসে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তাদের জয়ী প্রোগ্রামের অংশ হিসেবে ‘হার ভিক্টরি, হার ওয়েলনেস: উইমেন এমপাওয়ারমেন্ট’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নারীদের সুস্থতা ও ক্ষমতায়ন নিয়ে সচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস; বাংলাদেশ ব্যাংক-এর এসএমই ও স্পেশাল প্রোগ্রামসের যুগ্ম পরিচালক জান্নাতুল ফেরদৌস তানিয়া; ব্র্যাক হেলথ এন্টারপ্রাইজ-এর প্রধান ডা. তৌফিকুল হাসান সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জয়ী গ্রাহকদের জন্য একটি বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয় – সময়মতো ঋণ পরিশোধকারী নারী গ্রাহকরা ১% প্রণোদনা পাবেন। উদ্যোগটি ঋণ পরিশোধে দায়িত্বশীল আচরণকে উৎসাহিত করতে এবং নারী উদ্যোক্তাদের সমর্থন প্রদানের উদ্দেশ্যে গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স এবং ব্র্যাক হেলথকেয়ারের যৌথ উদ্যোগে জয়ী প্রিভিলেজ কার্ড উন্মোচন করা হয়। এই কার্ডের মাধ্যমে জয়ী গ্রাহক ও তাদের পরিবার বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। এটি আর্থিক পরিষেবা এবং স্বাস্থ্যসেবার সমন্বয়ে সামগ্রিক প্রভাব আনবে বলে আশা করা যাচ্ছে। ব্র্যাক হেলথকেয়ারের ডা. সাইমা তাহরিন আহমেদ অনুষ্ঠানে একটি তথ্যবহুল পর্ব পরিচালনা করেন।

স্বাস্থ্যসেবা সম্পর্কে নারীদের আরও সচেতন করতে ও সময় মতো সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে তিনি জরায়ু ক্যান্সার প্রতিরোধ ও এইচপিভি ভ্যাকসিনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আমরা নারী ক্ষমতায়নে সর্বদা স্বচেষ্ট। আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে সবাই উন্নত স্বাস্থ্যসেবা পাবে। ‘জয়ী’র লক্ষ্য নারীদের আর্থিক ও স্বাস্থ্যসেবা প্রদান করা, যাতে করে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে।”

বাংলাদেশ ব্যাংক-এর এসএমই ও স্পেশাল প্রোগ্রামসের যুগ্ম পরিচালক জান্নাতুল ফেরদৌস তানিয়া বলেন, “নারী উদ্যোক্তাদের প্রতি আমাদের ধারাবাহিক সমর্থনের অংশ হিসেবে আমরা ১% প্রণোদনা প্যাকেজটি চালু করছি। এটি জয়ী গ্রাহকদের আর্থিক লক্ষ্য অর্জন এবং তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি করতে তাদের উত্সাহিত করবে বলে আমাদের বিশ্বাস।”

ব্র্যাক হেলথ এন্টারপ্রাইজ-এর প্রধান ডা. তৌফিকুল হাসান সিদ্দিকী বলেন, “সুস্থতা হলো ক্ষমতায়নের মূল ভিত্তি। আইপিডিসি’র সঙ্গে আমাদের অংশীদারিত্ব নারীদের আর্থিক স্বাধীনতা অর্জনের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা লাভেও সাহায্য করে, যা তাদের ও তাদের পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনেও ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য অংশ ছিল দিনব্যাপী বিশেষ হেলথ ক্যাম্প। এতে অংশগ্রহণকারীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ গ্রহণের সুযোগ পান। হেলথ ক্যাম্পটি সবার থেকে ব্যাপক সাড়া পায়, যা প্রমাণ করে সুস্থ সমাজ গঠনে উন্নত স্বাস্থ্যসেবা সবার হাতে নাগালে আসা কতটা গুরুত্বপূর্ণ।

 

শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: আইপিডিসি জয়ী ‘হার ভিক্টরিহার ওয়েলনেস: উইমেন এমপাওয়ারমেন্ট’ ইভেন্ট অনুষ্ঠিত

Related Posts

প্রধান সংবাদ

সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় লেনদেন ৯১৭ কোটি টাকা

আজকের সংবাদ

লাভেলোর শেয়ার কারসাজি, শীর্ষ ক্রেতাকে ১০ লাখ টাকা জরিমানা

কোম্পানি সংবাদ

ওয়ালটনের সাধারণ শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

প্রধান সংবাদ

সিটি ব্যাংকের এমডিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ দিয়ে দায়সারা

প্রধান সংবাদ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

অর্থনীতি

দেশের বাজারে আবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

Recent News

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?