Wednesday, November 25, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

পদ্মায় চলছে ঢাকা-দিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

December 9, 2024
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজারবিডি ডেস্ক: শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর সম্পর্কের চরম টানাপড়েনের মধ্যে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় এই বৈঠক শুরু হয়।

ফরেন অফিস কনসালটেশন (এফওসি) তে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন।

এর আগে দু’দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের এফওসি বৈঠকে অংশ নিতে সকাল সোয়া ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

ভারতের পররাষ্ট্রসচিবের সম্মানে মধ্যাহ্নভোজ আয়োজন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন বিক্রম মিশ্রি। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এফওসি সাধারণত বছরে একবার হয়। কোনো বছর ঢাকায় হলে, পরের বছর হয় নয়াদিল্লিতে। তবে গত বছর দু’বার হয়েছে। প্রথমে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় হয়। পরে একই বছরের ২৪ নভেম্বর এফওসি হয় নয়াদিল্লিতে। মূলত ২০২৪ সালে বাংলাদেশ ও ভারতের সাধারণ নির্বাচনের কথা বিবেচনায় নিয়ে দু’বার হয়।

এফওসি বৈঠক একটি নিয়মিত ও স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম হলেও বিভিন্ন কারণে এবারের বৈঠকটি অতিরিক্ত আগ্রহ তৈরি করেছে।

বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন বাংলাদেশে ক্ষমতার পালাবদল দুদেশের সম্পর্কে প্রভাব ফেলছে। পাশাপাশি বাংলাদেশে সনাতন ধর্মীয় একজন নেতার গ্রেপ্তারের প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত, সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগও তুলেছে। আবার কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনা নিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে টানাপড়েন চলছে।
ঢাকা ও দিল্লির উভয় পক্ষের আশা, এ বৈঠকের মধ্য দিয়ে চলমান উত্তেজনা কমানোর পথ সহজ হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাণিজ্য, সীমান্ত, কানেক্টিভিটি, পানিবণ্টনের মতো বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক বিষয়াবলিও আলোচনায় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। ঢাকার পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করে এগিয়ে নেওয়ার বার্তা থাকবে। ভারতের কাছ থেকেও একই ধরনের বার্তা প্রত্যাশা করছে বাংলাদেশ।

 

শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: পদ্মায় চলছে ঢাকা-দিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

Related Posts

জাতীয়

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

প্রধান সংবাদ

সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় লেনদেন ৯১৭ কোটি টাকা

আজকের সংবাদ

লাভেলোর শেয়ার কারসাজি, শীর্ষ ক্রেতাকে ১০ লাখ টাকা জরিমানা

কোম্পানি সংবাদ

ওয়ালটনের সাধারণ শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

প্রধান সংবাদ

সিটি ব্যাংকের এমডিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ দিয়ে দায়সারা

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

Recent News

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?