শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ৯ জুন, ২০২৪ তারিখ (রোববার) অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ডাচ-বাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা আগামীকাল সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৯ মে, ২০২৪। ডাচ-বাংলা ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ১৭ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছিল।
উল্লেখ, আলোচ্য সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে।
শেয়ারবাজারবিডি ডটকম/এ.


















