শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কোম্পানিটি আলোচ্য সভা শেষে ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির বোর্ড সভা আজ ১১ জুন, ২০২৪ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
আলোচ্য সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.

















