শেয়ারবাজারবিডি রিপোর্ট: ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ও সাপ্তাহিক ২দিন ছুটি সহ মোট ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই এবং সিএসই। এ সময় উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ১৪ জুন (শুক্রবার) ও ১৫ জুন (শনিবার) সাপ্তাহিক ছুটি। এদিকে ১৬ জুন, ২০২৪ তারিখ (রোববার) থেকে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত ঈদ-উল-আযহা বা কোরবানির ঈদ উপলক্ষ্যে বন্ধ থাকবে পুঁজিবাজার। এই হিসেবে মোট পাঁচ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আগামী ১৯ জুন, ২০২৪ তারিখ (বুধবার) পুঁজিবাজারের লেনদেন যথারীতি শুরু হবে।
উল্লেখ, আগামী ১৯ জুন, ২০২৪ তারিখ পুঁজিবাজারে লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে চলবে দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত। এদিন পোস্ট ক্লোজিং দুপুর ২টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.



















