শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দু‘টির মধ্যে, এম.এল ডাইংয়ের ক্রেডিট রেটিং এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘমেয়াদী “এ-” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে। ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এছাড়া ইউনাইটেড ফাইন্যান্সের ক্রেডিট রেটিং এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দীর্ঘমেয়াদী “এএ” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির এ রেটিং নির্ণয় করা হয়েছে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.

















