শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২৪ জুন, ২০২৪ তারিখ বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে।
আলোচ্য সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ ও ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করা হবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.

















