শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ২টির মধ্যে, ঢাকা ইন্স্যুরেন্সের এজিএম আজ ৮ জুলাই, ২০২৪ তারিখ সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৩ জুন, ২০২৪। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি ১৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
এছাড়া আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের এজিএম আজ ৮ জুলাই, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১০ টায় হাইব্রিড সিস্টেমে টিসিবি অডিটোরিয়ামে, টিসিবি ভবন (১ম ফ্লোর), কারওয়ানবাজার, ঢাকা-১২১৫ ঠিকানায় অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৯ মে, ২০২৪। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.

















