শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্সের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৭ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আলোচিত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৮০ পয়সা।
প্রথম দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৬২ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ০৯ পয়সা। আগের বছর ছিল ২৩ টাকা ৫১ পয়সা।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.


















