শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ৬৬ পয়সা আয় ছিল।
প্রথম দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৩১ পয়সা আয় ছিল।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৮৩ পয়সা।
এছাড়া, জানুয়ারি-জুন‘২০২৪ শেষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১ টাকা ০৯ পয়সা। যা আগের বছরে নেগেটিভ ছিল ১০ পয়সা।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.


















