শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল‘২৪-জুন’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ৩৮ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৯ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৬ মাসে (জানুয়ারি‘২৪-জুন’২৪) ইপিএস হয়েছে ৫১ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৮৯ পয়সা। হিসেব অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে ৩৮ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ২৬ পয়সা। আগের বছর ছিল ১৮ টাকা ৭৫ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১৪ পয়সা। আগের বছর ছিল ৩৫ পয়সা।
শেয়ারবাজারবিডি ডটকম/এম.


















