Thursday, November 26, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

সাহসী নারীদের জীবন নিয়ে রচিত অনন্য সাহিত্যকর্ম ‘অষ্টাদশী’ এবং ‘সূর্য দীঘল বাড়ী’ নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে আলোচনা

October 22, 2024
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজারবিডি রিপোর্ট: সম্প্রতি ব্র্যাক ব্যাংক চট্টগ্রাম রিডিং ক্যাফের সদস্যরা হরিশংকর জলদাসের গল্পগ্রন্থ ‘অষ্টাদশী’ এবং চুয়াডাঙ্গা রিডিং ক্যাফের সদস্যরা আবু ইসহাকের কালজয়ী উপন্যাস ‘সূর্য দীঘল বাড়ী’ নিয়ে সাহিত্য আড্ডার আয়োজন করেছেন। উভয় সাহিত্যকর্মেই ফুটে উঠেছে এদেশের অদম্য নারী চরিত্র ও তাঁদের সংগ্রামী জীবন কাহিনী।

ব্র্যাক ব্যাংক চট্টগ্রাম রিডিং ক্যাফেতে পঠিত হরিশংকর জলদাসের অন্যতম এই সাহিত্যকর্মে লেখক জেলে এবং সমাজের তথাকথিত নিম্নবর্ণের মানুষদের কষ্টকর জীবনের প্রতিচ্ছবি চিত্রায়িত করেছেন।

৩০ সেপ্টেম্বর ২০২৪ চট্টগ্রামে আয়োজিত এই সাহিত্য আড্ডায় লেখক নিজেই উপস্থিতি ছিলেন, যা আলোচনাকে করে তুলেছিল আরও প্রাণবন্ত। লেখকের সাথে পাঠচক্রের সদস্যরা গল্পের চরিত্রগুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে লেখক উপস্থিত পাঠকদের এই বই সম্পর্কিত বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

হরিশংকর জলদাসের অষ্টাদশীতে উঠে এসেছে এদেশের নারীদের নিয়ে বহুকাল থেকে চলে আসা বিদ্রুপ, পক্ষপাতদুষ্টতা, একতরফা নিয়মকানুন এবং প্রিয়জন কর্তৃক বিশ্বাসঘাতকতার মতো চিরায়ত বিষয়গুলো। মনোমুগ্ধকর লেখনশৈলী দিয়ে লেখক ১৮টি ছোটগল্পের মাধ্যমে সমাজে নারীর ভালোবাসা, প্রতিবাদ, প্রতিশোধ এবং সহনশীলতার চিত্র তুলে ধরেছেন। প্রতিটি গল্প একজন অনন্য নারী চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যা আলোচকদের নারী জীবনের অনেক বিষয় আরও ভালোভাবে উপলব্ধি করতে সহায়তা করেছে।

অন্যদিকে সূর্য দীঘল বাড়ী নিয়ে আলোচনা করতে ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফের সদস্যরা ১৫ অক্টোবর ২০২৪ একত্রিত হয়েছিলেন। এই উপন্যাসের প্রধান চরিত্র জয়গুনের সাহসিকতায় পাঠকরা মুগ্ধ হয়েছিলেন। উপন্যাসে জয়গুন হলো এমন একটি চরিত্র, যিনি ছিলেন একজন তালাকপ্রাপ্ত সিঙ্গেল মা। বাংলাদেশের গ্রামীণ সমাজে সাধারণ জীবনযাপন করতে গিয়ে তিনি শিকার হয়েছিলেন নানান বাধা-বিপত্তি, সামাজিক ভ্রান্তবিশ্বাস, কুসংস্কার এবং ত্রুটিপূর্ণ বিচারব্যবস্থার।

সূর্য দীঘল বাড়ী হলো এমন একটি সাহিত্যকর্ম, যেখানে ভারত বিভাগের সময় ১৯৪৩ সালে ঘটে যাওয়া দুর্ভিক্ষের সময় গ্রামবাংলার একজন সাহসী নারীর জীবনে নেমে আসা বাধা-বিপত্তি মোকাবেলার অনন্য চিত্র ফুটে উঠেছে।

ব্র্যাক ব্যাংকের বইপড়ার সংস্কৃতি নিয়ে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংকে আমরা বিশ্বাস করি যে, দলগত বইপড়া আমাদের সহকর্মীদের মাঝে শেখা এবং বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার বিকাশ ঘটানোর পাশাপাশি তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কেরও উন্নয়ন ঘটায়। সাহিত্য ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতির দ্বার উন্মোচন করে দেয়। আমাদের প্রতিষ্ঠানের পড়ার সংস্কৃতি নিয়ে আমি সত্যিই অনেক আনন্দিত এবং আমি আশা করি, দেশব্যাপী অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও এই চর্চা পৌঁছে যাবে।”

পরবর্তী সাহিত্য আড্ডায় চট্টগ্রাম রিডিং ক্যাফের সদস্যরা শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ এবং চুয়াডাঙ্গা রিডিং ক্যাফের সদস্যরা মঈনুল আহসান সাবেরের ‘কবেজ লেঠেল’ নিয়ে আলোচনা করবেন।

শেয়ারবাজারবিডি ডটকম/ম.

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: সাহসী নারীদের জীবন নিয়ে রচিত অনন্য সাহিত্যকর্ম ‘অষ্টাদশী’ এবং ‘সূর্য দীঘল বাড়ী’ নিয়ে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে আলোচনা

Related Posts

প্রধান সংবাদ

সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় লেনদেন ৯১৭ কোটি টাকা

আজকের সংবাদ

লাভেলোর শেয়ার কারসাজি, শীর্ষ ক্রেতাকে ১০ লাখ টাকা জরিমানা

কোম্পানি সংবাদ

ওয়ালটনের সাধারণ শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

প্রধান সংবাদ

সিটি ব্যাংকের এমডিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ দিয়ে দায়সারা

প্রধান সংবাদ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

অর্থনীতি

দেশের বাজারে আবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

Recent News

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?