Wednesday, November 25, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

ক্যাবরেরাকে সময় দিল বাফুফে

November 26, 2024
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজারবিডি ডেস্ক: ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল এই বছর বাংলাদেশের শেষ ম্যাচ। ফুটবলাররা ক্লাবে যোগ দিয়েছেন। খেলা নেই, তাই চাইলে জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও নিজ দেশ স্পেনে চলে যেতে পারতেন। কিন্তু চুক্তির ফয়সালা না হওয়ায় ক্যাবরেরা এখনও অবস্থান করছেন ঢাকায়।

বাফুফে সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল কয়েক দিন আগে স্প্যানিশ এ কোচের সঙ্গে কথা বলেছেন। সেখানে ক্যাবরেরাকে বেশ কয়েকটি শর্ত দিয়েছেন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। সেই শর্তগুলো ভাবতে তাঁকে এক সপ্তাহের সময় দিয়েছেন তাবিথ।

বাফুফে সভাপতি থাইল্যান্ড থেকে দেশে ফিরে আসার পরই বাংলাদেশের কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে জানতে তাঁকে ফোন দিলেও রিসিভ করেননি। তবে সমকালের সঙ্গে বাফুফের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, কোচ ক্যাবরেরার ব্যাপারে ইতিবাচক তাবিথ।

ক্যাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২০২২ সালে জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর ক্যাবরেরা তিন বছর ধরে কোচের চেয়ারে আছেন। তাঁর অধীনে ২৯ ম্যাচ খেলে লাল-সবুজের দলটি জিতেছে মাত্র ৮ ম্যাচে। ১৫টি হারের বিপরীতে ড্র করেছে ৬টিতে। ২০২৪ সালে ৮ ম্যাচে মাত্র ২টিতে জয় পাওয়ায় ক্যাবরেরাকে নিয়ে সমালোচনা হয়েছে অনেক।

বিশেষ করে বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের কাছে প্রথম ম্যাচে হারের পরই তাঁকে বরখাস্ত করার সুর উঠেছিল ফুটবলাঙ্গনে। শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়ের কারণে কিছুটা পরিবর্তন হয়েছে দৃশ্যপট।

এদিকে বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার আগামীতেও এ স্প্যানিশকে কোচ হিসেবে চান। কিন্তু সবকিছু নির্ভর করছে সভাপতি তাবিথের ওপর। তবে ক্যাবরেরাকে দেওয়া তাঁর শর্তগুলো জানার চেষ্টা করলেও বাফুফের ওই সূত্র তা বলতে রাজি হননি। তারা শুধু এটুকুই জানিয়েছেন, হয়তো জাতীয় দলের কোচ হিসেবে থাকছেন ক্যাবরেরা।

বাংলাদেশের কোচের বিষয়টি গতকাল নজরে আনলে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার অবশ্য কথা বলতে অপারগতা দেখিয়েছেন, ‘ক্যাববেরার সঙ্গে সভাপতির আলোচনা হয়েছে কিনা, তা আমি জানি না। এটা দেখভাল করে টেকনিক্যাল কমিটি। আমরা এর কিছুই জানি না।

ক্যাবরেরার মতো নারী দলের কোচ পিটার বাটলার নিয়েও মন্তব্য করেননি বাফুফের সাধারণ সম্পাদক। ইংলিশ কোচ বাটলার যে মেয়েদের দলের কোচ হিসেবে থাকছেন, সেটা কয়েক দিন আগেই নিশ্চিত করেছেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তাঁর সঙ্গে চুক্তি নিয়ে কথাবার্তা চলছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এলে বাটলারের চুক্তিও সম্পন্ন হবে।

ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে ১ ডিসেম্বর। ৪ তারিখে ছুটিতে ইংল্যান্ড চলে যাবেন বাটলার। জানুয়ারির প্রথম দিকে ঢাকায় আসবেন তিনি। বাটলারের অনুপস্থিতিতে এই সময়ে নারী দলের সহকারী কোচরা কোচিং করাবেন।

 

শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: ক্যাবরেরাকে সময় দিল বাফুফে

Related Posts

আজকের সংবাদ

৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

কোম্পানি সংবাদ

লংকাবাংলা ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

আজকের সংবাদ

এসএমই বোর্ডে শেয়ার লেনদেনে বিনিয়োগ সীমা কমালো বিএসইসি

কোম্পানি সংবাদ

এশিয়াটিক ল্যাবরেটরিজের লভ্যাংশ বিতরণে অনুমতি লাগবে বিএসইসির

আজকের সংবাদ

আজ লেনদেনের শীর্ষে যারা

আজকের সংবাদ

আজ দর বৃদ্ধির শীর্ষে যারা

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

লংকাবাংলা ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

Recent News

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

লংকাবাংলা ফাইন্যান্সের তিন প্রান্তিক প্রকাশ

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

ক্তরাষ্ট্রকে সংঘাতের মানচিত্র বদলে দেওয়ার হুঁশিয়ারি গালিবাফের

বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?