শেয়ারবাজারবিডি রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২২ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটার প্রতিদিন গড়ে ১১ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয় এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রতিদিন গড়ে ১০ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মা, জিপিএইচ ইস্পাত, ফাইন ফুডস, ওআইমেক্ম ইলেকট্রোডস, খান ব্রাদাস, রূপালি লাইফ ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।
শেয়ারবাজারবিডি ডটকম/এম আর.



















