Thursday, November 26, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয়

January 13, 2025
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজারবিডি রিপোর্ট: ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫-এ টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক। এই সম্মাননা বিদেশে কর্মরত রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত অর্থ সহজ প্রক্রিয়ায় দেশে আনয়নের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। বাংলাদেশে ইনওয়ার্ড রেমিটেন্স সহজতর করার ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে ২০২৪ সালে মোট ১.৬ বিলিয়ন ডলার ওয়েজ রেমিটেন্স দেশে এসেছে, যা ব্যাংকটির জন্য রেমিটেন্স আহরণের এক নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করেছে। এই মাইলফলক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর ব্যাংকটির উল্লেখযোগ্য প্রভাবকে তুলে ধরেছে।

সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি কর্তৃক আয়োজিত ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫- ব্র্যান্ডিং বাংলাদেশ: এনআরবি অ্যান্ড ইউএন পিসকিপারস লিডিং দ্য ওয়ে’ শীর্ষক এক অনুষ্ঠানে এই পুরস্কারটি প্রদান করা হয়।

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে ইনওয়ার্ড রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ দ্য সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি ব্র্যাক ব্যাংককে এই পুরস্কার প্রদান করে। ১১ জানুয়ারি ২০২৫ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল, সিএফএ-এর হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি-এর চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিটেন্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল।

‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ থিম নিয়ে আয়োজিত এ বছরের ওয়ার্ল্ড কনফারেন্সের লক্ষ্য হলো বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উন্নত করা। এটি প্রবাসী বাংলাদেশিদের স্বদেশে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর ব্যাপারেও উদ্বুদ্ধ করেছে।

ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫-এ ব্র্যাক ব্যাংকের এই স্বীকৃতি বাংলাদেশের জাতীয় আয় এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথে ব্যাংকটির ভূমিকা তুলে ধরেছে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা সহজেই ব্র্যাক ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারেন।

বিশ্বজুড়ে ৮০টিরও বেশি রেমিটেন্স পার্টনারের সাথে এপিআই সংযোগ রয়েছে ব্যাংকটির। ফলে, প্রবাসী বাংলাদেশিরা রিয়েল-টাইম ট্রানজ্যাকশনের সুবিধা উপভোগ করতে পারছেন।

এছাড়াও প্রবাসীরা ব্যাংকিং ও বিনিয়োগ সুবিধার জন্য ব্যাংকটির ডিজিটাল
অনবোর্ডিং সুবিধা, আস্থা অ্যাপ এবং প্রবাসী প্রোডাক্ট উপভোগ করতে পারছেন। অন্যদিকে দেশে রেমিটেন্স সুবিধাভোগীরা ব্যাংকটির ১৮৭টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেট-সমৃদ্ধ বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই টাকা তুলতে পারছেন।

শেয়ারবাজারবিডি ডটকম/এম.

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয়

Related Posts

প্রধান সংবাদ

সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় লেনদেন ৯১৭ কোটি টাকা

আজকের সংবাদ

লাভেলোর শেয়ার কারসাজি, শীর্ষ ক্রেতাকে ১০ লাখ টাকা জরিমানা

কোম্পানি সংবাদ

ওয়ালটনের সাধারণ শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

প্রধান সংবাদ

সিটি ব্যাংকের এমডিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ দিয়ে দায়সারা

প্রধান সংবাদ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

অর্থনীতি

দেশের বাজারে আবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সপ্তাহ

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

Recent News

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সপ্তাহ

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সপ্তাহ

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?