Wednesday, November 25, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

নগদে ২ লাখ টন গম আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

February 17, 2025
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজারবিডি রিপোর্ট:  রাশিয়া থেকে নগদে দুই লাখ টন গম আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বিকল্প উৎস হিসেবে ইউক্রেন এবং আর্জেন্টিনা থেকে গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে গত ১৯ জানুয়ারি সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা দুই লাখ টন গম বাকিতে সরবরাহের অনুরোধ করেন। এ সময় রাশিয়া দূতাবাসের কাউন্সিলর ভ্লাদিমির মোচালভ ও রাশিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির প্রেসিডেন্ট মিয়া সাত্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া আগে বাকিতে বাংলাদেশকে গম দিয়েছে। কিন্তু এবার তারা বাকিতে গম দিতে অপারগতা প্রকাশ করেছে। এরই পরিপ্রেক্ষিতে খাদ্য উপদেষ্টা বলেন, রাশিয়া বাকিতে না দিলে সমস্যা নেই। আমরা নগদেই আনব। রাশিয়া ছাড়াও আমরা নানা উৎস থেকে গম সংগ্রহের উদ্যোগ নিয়েছি। রাশিয়ার পাশাপাশি ইউক্রেনও গম দিতে চাচ্ছে। কিন্তু তাদের গম কিছুটা ঝুঁকিপূর্ণ। ইউক্রেনের গম আনতে হলে আবার রাসায়নিক পরীক্ষার দরকার হয়। আর্জেন্টিনা থেকেও গম আমদানির একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পরিবহন খরচ একটু বেশি বলে আপাতত আমরা আর্জেন্টিনার গমের কথা ভাবছি না।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন সরকারও বাংলাদেশের কাছে গম বিক্রির জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। ইউক্রেনের খাদ্যমন্ত্রী বাংলাদেশ সফরে আসতে চাচ্ছেন। এ ধরনের একটা প্রস্তাব খাদ্য মন্ত্রণালয়কে দেওয়া হলে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি শুরু করার অনুরোধ করেন।

সরকার বিভিন্ন কর্মসূচিতে গম ব্যবহার করে। এর মধ্যে বিভিন্ন সংস্থার কর্মীদের রেশন দেওয়া হয় গম বা আটায়। এ ছাড়া খোলা বাজারে বিক্রয় (ওএমএস), খাদ্যবান্ধব কর্মসূচি, চা-সংসদের আওতাভুক্ত চা বাগানগুলোয় কর্মরত গরিব ও দুস্থ শ্রমিকদের ও বাজারে প্যাকেট আটা বিক্রয় কর্মসূচির জন্য গম বরাদ্দ করা হয়। খাদ্যশস্যের বাজার দরে ঊর্ধ্বগতি রোধ এবং দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবের জন্য সরকার খোলাবাজারে ওএমএস কর্মসূচির মাধ্যমে চাল ও আটা বিতরণ করে। এ কর্মসূচিতে মূলত দরিদ্র ও নিম্নআয়ভুক্ত শ্রেণির মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা লাভ করে। বছরের বিভিন্ন সময়ে ঢাকা মহানগর, শ্রমঘন চার জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী এবং সিটি করপোরেশন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ ছাড়া জেলা সদর ও জেলা সদর বহিভর্‚ত ‘ক’ শ্রেণির পৌরসভায় ওএমএস পরিচালনা করা হয়। ময়দা মিলের মাধ্যমে গম পেষণ করে ওএমএস ডিলারের মাধ্যমে খোলাবাজারে আটা বিক্রয় খাদ্য অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ কাজ।

এদিকে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে গমের আমদানি বাড়ছে। ২০২৪ সালে সরকারি খাতে গম আমদানি হয়েছে ৯ লাখ টন। এ সময় বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী থাকায় বেসরকারিভাবে আমদানিকারকরা রেকর্ড পরিমাণ গম আমদানি করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের হিসাবে, ২০২৪ সালে প্রায় ৭২ লাখ ৭৫ হাজার টন গম আমদানি হয়েছে। ২০২৩ সালে আমদানি হয়েছিল ৫৪ লাখ ১৭ হাজার টন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে গম আমদানি বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। আমদানি বৃদ্ধির এই হার গত আট বছরে সর্বোচ্চ।

এনবিআরের তথ্য অনুযায়ী, গত বছর আমদানি হওয়া গমের অর্ধেকই এসেছে রাশিয়া থেকে। দেশটি থেকে আমদানি হয় ৩৬ লাখ ৫৯ হাজার টন গম, যা মোট আমদানির প্রায় ৫০ শতাংশ। চাহিদার মাত্র ১৫ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হয়। বাকি ৮৫ শতাংশই আমদানি হয়।

শেয়ারবাজারবিডি ডটকম/এ.

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: নগদে ২ লাখ টন গম আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

Related Posts

জাতীয়

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

প্রধান সংবাদ

সিটি ব্যাংকের এমডিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিবাদ দিয়ে দায়সারা

জাতীয়

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

জাতীয়

পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

জাতীয়

তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বকে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

Recent News

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?