Saturday, November 28, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

অস্ট্রেলিয়ায় ৫৪ রানে অলআউট বাংলাদেশ, ইনিংস ব্যবধানে হার

August 8, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: প্রথম ইনিংসের ব্যাটিংটাও তেমন ভালো হয়নি। মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি পেয়েছিলেন, কিন্তু বাকি ব্যাটসম্যানদের কেউ ফিফটিও পাননি। দ্বিতীয় ইনিংসের ব্যাটিংকে ঠিক খারাপ বললেও যেন কম বলা হয়। রীতিমতো ধস—মাত্র ৫৪ রানেই অলআউট!

ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬৩ রানের জবাবে ৩৫৫ রান করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ৯২ রানের লিড পায় তারা। কিন্তু এই রানও দ্বিতীয় ইনিংসে করতে পারেনি বাংলাদেশ।

গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ দিনে ১৭ ওভারেই বাকি ৮ উইকেট হারায় নাজমুল হোসেনের দল। বাংলাদেশকে রীতিমতো গুড়িয়ে দিয়েছেন বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। ১০ উইকেটের ৮টিই তাঁর, বাকি দুই উইকেট নিয়েছেন অফ স্পিনার কোরি রকিচোলি।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শুধু একজনই নিজের সংগ্রহটা দুই অঙ্কের ঘরে নিতে পেরেছেন। গতকাল অপরাজিত থাকা ওপেনার তানজিদ হাসান ৪১ বল খেলে ২২ রান করেন।

আজ আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান মেহেদী হাসান মিরাজের, ১৯ বল খেলে ৬ রান করেন। নাজমুল হোসেন, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন আউট হন শূন্য রানে। তানজিদ ছাড়া বাকি সবার স্কোর দেখে মনে হয় যেন মুঠোফোনের নম্বর!

বাংলাদেশকে ধসিয়ে দেওয়া ২২ বছর বয়সী পেসার থম্পসনের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। প্রথম শ্রেণির ম্যাচই খেলেছেন দুটি, সেখানে ৩ উইকেট আছে তাঁর। লিস্ট ‘এ’ ক্রিকেটেও ২ ম্যাচ খেলে ১ উইকেট আছে। এমন একজনের কাছেই কি না ধরাশায়ী হয়ে গেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা!

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২৬৩ ও ৫৪ (তানজিদ ২২, সাদমান, ৬, মুমিনুল ৬, মিরাজ ৬, সৌম্য ৫, মুশফিক ২, নাজমুল ০; থম্পসন ৮/২৫, রকিচোলি ২/৬)। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ: ৩৫৫। ফল: ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ইনিংস ও ৩৮ রানে জয়ী।

১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। মিচেল স্টার্ক–প্যাট কামিন্সদের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের এমন রীতিমতো অশনিসংকেত।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: অস্ট্রেলিয়ায় ৫৪ রানে অলআউট বাংলাদেশইনিংস ব্যবধানে হার

Related Posts

খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

খেলাধুলা

আবার সিরাজকে বাদ দিয়ে সমালোচনার মুখে ভারত

খেলাধুলা

এমএলএস কাপ থেকে বিদায় মেসির মায়ামির

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দলে বড় চমক

খেলাধুলা

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

খেলাধুলা

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

মূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের

আবার সিরাজকে বাদ দিয়ে সমালোচনার মুখে ভারত

Recent News

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

মূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের

আবার সিরাজকে বাদ দিয়ে সমালোচনার মুখে ভারত

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?