Saturday, November 28, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

শেয়ারবাজারে বিনিয়োগ শিক্ষা প্রতিদিন, নতুন উদ্যোগ বিএসইসির

September 19, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান ও সচেতনতা বাড়াতে নিয়মিত অনলাইনভিত্তিক বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ কার্যক্রমে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি শেয়ারবাজারের বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের কর্মী ও তরুণ উদ্যোক্তাদেরও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে আরও সহজলভ্য ও ধারাবাহিক করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি কমিশনের ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিশনের কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন এলাকার বিনিয়োগকারীদের প্রশিক্ষণের সুযোগ বাড়াতেই অনলাইন কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে বিএসইসি ভবনে সরাসরি উপস্থিত না হয়েও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে প্রশিক্ষণের আওতাও আরও বিস্তৃত করা যাবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, বিনিয়োগকারীদের সচেতনতা ও আর্থিক জ্ঞান বাড়াতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অনলাইনে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি শেয়ারবাজারের বিভিন্ন অংশীজন প্রতিষ্ঠানের কর্মীরাও নিয়মিত প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।

বর্তমানে বিএসইসির বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে শেয়ারবাজারসংক্রান্ত আইন ও বিধিবিধান, বিনিয়োগকারীর অধিকার ও দায়িত্ব, বিনিয়োগের ঝুঁকি ও মুনাফা, বিনিয়োগ পরিকল্পনা, সিকিউরিটিজ বিশ্লেষণ এবং পোর্টফোলিও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মদিবসে নিবন্ধিত অংশগ্রহণকারীদের নিয়ে এসব কার্যক্রম পরিচালিত হয়।

নতুন সিদ্ধান্তের ফলে অনলাইনভিত্তিক প্রশিক্ষণ আরও নিয়মিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের বিনিয়োগকারী এবং বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা সহজেই এ কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

শেয়ারবাজারে আস্থা ফেরাতে অর্থ মন্ত্রণালয়ের তৈরি ১৮০ দিনের বিশেষ রোডম্যাপেও বিনিয়োগ শিক্ষা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহার ও সরকারের নির্দেশনার ভিত্তিতে তৈরি এ রোডম্যাপে তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোডম্যাপ অনুযায়ী, অনলাইন ও সরাসরি উপস্থিতি দুই মাধ্যমেই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রমে শেয়ারবাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে কতজন তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে, সেটিকে রোডম্যাপের অন্যতম ফলাফল নির্দেশক হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বিএসইসি মনে করছে, দীর্ঘমেয়াদে বিনিয়োগ শিক্ষা ও প্রশিক্ষণের পরিধি বাড়ানো গেলে দক্ষ ও সচেতন বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের পুঁজিবাজার সম্পর্কে ধারণা বাড়লে ভবিষ্যতে বাজার থেকে তাঁদের মূলধন সংগ্রহের সুযোগও সহজ হতে পারে।

বিএসইসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মোট ২১ হাজার ৭৩২ জনকে বিনিয়োগ শিক্ষা দেওয়া হয়েছে।

এর মধ্যে বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশনের মাধ্যমে প্রশিক্ষণ পেয়েছেন ৪ হাজার ৬৬০ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৮৯৬ জন সাধারণ বিনিয়োগকারী এবং ১ হাজার ১৯৪ জন বিভিন্ন বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কর্মী। এ ছাড়া শেয়ারবাজারের খবর তথ্যভিত্তিকভাবে উপস্থাপনের লক্ষ্যে ৫২ জন সাংবাদিককেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শেয়ারবাজারে স্বচ্ছতা ও তথ্যভিত্তিক বিনিয়োগ সিদ্ধান্তের ওপরও গুরুত্ব দিচ্ছে বিএসইসি। কমিশনের নতুন উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান বাড়ানোর পাশাপাশি ১৮০ দিনের রোডম্যাপে নির্ধারিত বিনিয়োগ শিক্ষা ও তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্য বাস্তবায়ন আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: নতুন উদ্যোগ বিএসইসিরশেয়ারবাজারে বিনিয়োগ শিক্ষা প্রতিদিন

Related Posts

আজকের সংবাদ

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আজকের সংবাদ

ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার

আজকের সংবাদ

রিভিউ আবেদন খারিজ, ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

আজকের সংবাদ

ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার

প্রধান সংবাদ

সূচকের নিম্নমুখী প্রতিক্রিয়ায় লেনদেন ৯১৭ কোটি টাকা

আজকের সংবাদ

লাভেলোর শেয়ার কারসাজি, শীর্ষ ক্রেতাকে ১০ লাখ টাকা জরিমানা

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

Recent News

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

বোর্ড সভার তারিখ জানিয়েছে ইনটেক

ফের বাড়ল ভোজ্যতেলের দাম

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিও বিধিমালায় একাধিক পরিবর্তন আনছে বিএসইসি

আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?