শেয়ারবাজার বিডি রিপোর্ট: গত সপ্তাহে (১৩-১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়ালটন হাই-টেক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার দর ১২.৯৫ শতাংশ পতনের মাধ্যমে দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে।
সপ্তাহটিতে ডিএসইতে দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – আনলিমা ইয়ার্নের ৬.৭৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৭৬ শতাংশ, বে-লিজিংয়ের ৬.৫২ শতাংশ, আল-হাজ টেক্সটাইলের ৬.৪০ শতাংশ, লুব-রেফের ৬.৩৪ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬.১৬ শতাংশ, হামি ইন্ড্রাস্ট্রিজের ৬.০৩ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৫.৮৮ শতাংশ ও আইএফআইসি ব্যাংকের ৫.৭৭ শতাংশ শেয়ার দর কমেছে।
শেয়ারবাজার বিডি


















