শেয়ারবাজার বিডি রিপোর্ট: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইল। আজ কোম্পানিটির ১৫ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী আঁশ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২২ লাখ ৭৭ হাজার টাকার।
৯ কোটি ৫৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইল, এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্, ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল মিলস্, এপেক্স ফুডস এবং মেট্রো ডাইং (এমএলডি ইয়েইং)।
শেয়ারবাজার বিডি


















