Monday, November 23, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

ভক্ত সংগঠনের নাম পরিবর্তন, রাজনীতিতে আসছেন ধানুশ?

November 2, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণ নতুন কিছু নয়। অভিনয়জগৎ থেকে রাজনীতিতে এসে মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন একাধিক তারকা। সম্প্রতি অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক উত্থানের পর এবার রাজনীতিতে নামার গুঞ্জন উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ধানুশকে ঘিরে। প্রশ্ন উঠেছে, তিনিও কি এবার রাজনীতির মাঠে নামতে যাচ্ছেন?

ধানুশের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড, ভক্তদের নিয়ে বিভিন্ন উদ্যোগ এবং তাঁর সাংগঠনিক তৎপরতাকে কেন্দ্র করে এই জল্পনা তৈরি হয়েছে। তবে অভিনেতার ঘনিষ্ঠ মহল বলছে, আপাতত অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

গত ২৫ অক্টোবর চেন্নাইয়ের উপকণ্ঠে একটি বেসরকারি কলেজে নারী ভক্তদের নিয়ে সমাবেশের আয়োজন করেন ধানুশ। সেখানে কয়েক শ ভক্তকে পদ্মফুল খোদাই করা রুপার প্রদীপ উপহার দেন তিনি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল হওয়ায় এই উপহার ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়।

এর আগে দিল্লি সফরে বিজেপি নেতাদের সঙ্গে ধানুশের সাক্ষাতের খবরও প্রকাশিত হয়েছিল। পরপর এসব ঘটনার কারণে অভিনেতার সঙ্গে বিজেপির সম্ভাব্য রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা আরও বেড়েছে।

বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা মানিকম ঠাকুর। তাঁর দাবি, একজন জনপ্রিয় অভিনেতাকে সামনে রেখে রাজনৈতিক সমীকরণে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি। তাঁর বক্তব্য অনুযায়ী, দলটির পরিকল্পনার প্রথম ধাপে ছিল এআইএডিএমকের সাধারণ সম্পাদক এদাপ্পাদি কে পালানিস্বামীকে কাজে লাগানো, দ্বিতীয় ধাপে কে আন্নামালাইয়ের মাধ্যমে নতুন দল গঠন এবং তৃতীয় ধাপে কোনো চলচ্চিত্র তারকাকে রাজনীতিতে নিয়ে আসা।

অন্যদিকে, তামিলনাড়ুর এআইএডিএমকের কয়েকজন নেতা ধানুশকে তাঁদের দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাজনীতিতে ধানুশের সম্ভাব্য প্রবেশের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে তাঁর ভক্ত সংগঠনের সাম্প্রতিক পরিবর্তন। গত ১৪ অক্টোবর ভক্ত সংগঠনের নাম পরিবর্তন করে ‘ধানুশ ওয়েলফেয়ার মুভমেন্ট’ রাখেন অভিনেতা। এরপর সংগঠনের নতুন পতাকা ও প্রতীক চালুর খবর ছড়িয়ে পড়ে।

তবে সংগঠনের নেতা ও চলচ্চিত্র পরিচালক সুব্রামানিয়াম শিবা জানিয়েছেন, পতাকাটি নতুন নয়। এক দশকেরও বেশি সময় ধরে এটি ব্যবহার করা হচ্ছে। পতাকার মাঝখানে রয়েছে লাল তারকা ও ধানুশের ছবি। দুই পাশে তামিল ভাষায় লেখা রয়েছে ‘এন্নামপোল থান ভাঝক্কাই’। এর অর্থ, মানুষের জীবন তার চিন্তারই প্রতিফলন।

শুধু ভক্ত সংগঠনের কার্যক্রম নয়, সাধারণ মানুষের জন্যও বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে ধানুশের সংগঠনের। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে শিক্ষার্থীদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বিনা মূল্যের পাঠদানকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে এসব কেন্দ্র চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি কেন্দ্রে তিনজন শিক্ষক ও একজন সহকারী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁদের বেতনের দায়িত্বও নেবে সংগঠনটি। এ ছাড়া সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের আইনি সহায়তা দিতে রাজ্যজুড়ে তিন হাজার আইন উপদেষ্টা নিয়োগের পরিকল্পনার কথাও জানা গেছে।

গত ২৭ জুলাই তিরুভাল্লুর জেলায় এক অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে ধানুশ বলেছিলেন, শুধু তাঁর সিনেমার মুক্তি কিংবা গানের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকলেই হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আরও বড় কিছু করার চেষ্টা করতে হবে। তাঁর এই বক্তব্যও নতুন করে রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।

এক ভক্তের দাবি, ২০২৫ সাল থেকেই নিয়মিত সমর্থকদের সঙ্গে বৈঠক করছেন ধানুশ। তৃণমূল পর্যায় থেকে সমর্থকগোষ্ঠীকে সংগঠিত করাই এসব উদ্যোগের লক্ষ্য। ওই ভক্তের আরও দাবি, ধানুশের সমর্থকদের একটি বড় অংশ ২০২৬ সালের এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়কে ভোট দিয়েছিলেন।

তবে এতসব আলোচনা ও জল্পনার মধ্যেও ধানুশের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, আপাতত অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন এই অভিনেতা। তাঁর আগামী ছবি ‘ওএম’-এর পরিচালক রাজকুমার পেরিয়াসামিও রাজনীতিতে ধানুশের যোগ দেওয়ার গুঞ্জনকে গুরুত্ব দিতে চাননি। তাঁর ভাষ্য, ধানুশ সিনেমার প্রতি অত্যন্ত নিবেদিত। রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনার কথা তাঁর জানা নেই।

বর্তমানে ধানুশের ৫৫তম ছবির কাজ চলছে। এরই মধ্যে ৫৬তম ছবির মহরতও সম্পন্ন হয়েছে। পাশাপাশি অন্য ভাষার সিনেমাতেও অভিনয় করছেন তিনি। ‘ওএম’ ছবিটি আগামী ২০ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে, ধানুশের রাজনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা বাড়লেও রাজনীতিতে তাঁর আনুষ্ঠানিক যোগদানের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: ভক্ত সংগঠনের নাম পরিবর্তনরাজনীতিতে আসছেন ধানুশ?

Related Posts

বিনোদন

রাশমিকার ‘মাইসা’ বাড়াল আগ্রহ

বিনোদন

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী মাহি

বিনোদন

কেন ভারতে থাকছেন জানালেন নোরা ফাতেহি

বিনোদন

রজনীকান্তের নতুন ছবিতে শ্রীলীলা

বিনোদন

মুম্বাইয়ে প্রথম ট্রেনযাত্রায় চড় খেয়েছিলেন শাহরুখ খান

বিনোদন

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র! দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট উত্তরেই কেন?

প্রতিপক্ষের মাথায় বল ছুড়ে হলুদ কার্ড দেখলেন মেসি

বোর্ড সভার তারিখ জানিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

এজিএম এর তারিখ জানিয়েছে এম.এল. ডাইং

Recent News

কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র! দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট উত্তরেই কেন?

প্রতিপক্ষের মাথায় বল ছুড়ে হলুদ কার্ড দেখলেন মেসি

বোর্ড সভার তারিখ জানিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল

এজিএম এর তারিখ জানিয়েছে এম.এল. ডাইং

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র! দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট উত্তরেই কেন?

প্রতিপক্ষের মাথায় বল ছুড়ে হলুদ কার্ড দেখলেন মেসি

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?