Wednesday, September 30, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

হরমুজ প্রণালি বন্ধ, এলএনজি সরবরাহে সংকটে বাংলাদেশ

September 29, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার। সরবরাহকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বাড়ানোয় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট বাণিজ্যিক সূত্র জানিয়েছে।

ইতালির জ্বালানি কোম্পানি এডিসন ও সংশ্লিষ্ট বাণিজ্যিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। এডিসন জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে সরবরাহে বিঘ্ন ঘটার পর গত এপ্রিলে প্রথমবারের মতো ফোর্স ম্যাজিউর নোটিশ জারি করেছিল কাতারএনার্জি। এরপর কয়েক দফায় এ নোটিশের মেয়াদ বাড়ানো হয়েছে।

ইউরোপে কাতারএনার্জির অন্যতম বড় গ্রাহক এডিসন জানিয়েছে, ডিসেম্বরের শুরু পর্যন্ত কাতার থেকে কোনো এলএনজি চালান পাবে না তারা। অন্যদিকে, বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি গ্রাহককে নভেম্বর পর্যন্ত নোটিশের মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়েছে বলে দুটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে।

ইরান সংঘাতের কারণে কাতারের জ্বালানি রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ কমে যায়।

তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান আইসিআইএসের তথ্য বলছে, উপসাগরীয় অঞ্চলের কয়েকটি প্রতিবেশী দেশ গোপনে তেল রপ্তানি করতে সক্ষম হলেও আগস্ট পর্যন্ত কাতার মাত্র ১৮টি এলএনজি চালান পাঠাতে পেরেছে। গত বছরের একই সময়ে দেশটি ৫০৯টি চালান পাঠিয়েছিল।

এদিকে, শীত মৌসুম সামনে রেখে ইউরোপ ও এশিয়ার দেশগুলোর মধ্যে সীমিত গ্যাসের মজুত সংগ্রহ নিয়ে প্রতিযোগিতা বাড়ছে। এতে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এডিসন জানিয়েছে, কাতারএনার্জি তাদের আরও ছয়টি এলএনজি চালান বাতিল করেছে। এতে প্রতিষ্ঠানটির বাতিল হওয়া বা সরবরাহ না পাওয়া চালানের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে। সংকট মোকাবিলায় বিকল্প হিসেবে মূলত যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর নির্ভর করছে ইতালির প্রতিষ্ঠানটি।

কাতারএনার্জির সঙ্গে এডিসনের ২০০৯ সাল থেকে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় প্রতিবছর ৬ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করার কথা।

বাংলাদেশের জন্যও কাতার থেকে এলএনজি সরবরাহের এই বিঘ্ন গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে চালান না এলে বিকল্প উৎস থেকে গ্যাস সংগ্রহের প্রয়োজন হতে পারে। একই সময়ে আন্তর্জাতিক বাজারে সরবরাহের ঘাটতি ও শীতকালীন চাহিদা বাড়লে আমদানি ব্যয়ের ওপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: এলএনজি সরবরাহে সংকটে বাংলাদেশহরমুজ প্রণালি বন্ধ

Related Posts

অর্থনীতি

বুধবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন করলো একনেক

অর্থনীতি

নিখোঁজ মানুষদের সন্ধানে ওয়ালটন ও মুন অ্যালার্টের নতুন উদ্যোগ ‘মিসিং পারসন’স ব্রডকাস্ট’

অর্থনীতি

আরও কমল স্বর্ণের দাম

অর্থনীতি

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আসছে

অর্থনীতি

আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১০ বছরেও অমলিন ২০১৬ সালের ৭ কে-ড্রামা, এখনো কাঁপাচ্ছে নেট দুনিয়া

১০টি এয়ারবাস কিনছে সরকার, চুক্তি অক্টোবরে: বিমানমন্ত্রী

বুধবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

Recent News

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১০ বছরেও অমলিন ২০১৬ সালের ৭ কে-ড্রামা, এখনো কাঁপাচ্ছে নেট দুনিয়া

১০টি এয়ারবাস কিনছে সরকার, চুক্তি অক্টোবরে: বিমানমন্ত্রী

বুধবার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১০ বছরেও অমলিন ২০১৬ সালের ৭ কে-ড্রামা, এখনো কাঁপাচ্ছে নেট দুনিয়া

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?