Sunday, November 29, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজারের ২৫ বছরের কারাদণ্ড

July 22, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: দুর্নীতির মামলায় রূপালী ব্যাংকের লক্ষ্মীপুরের রামগতি বাজার শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুল মজিদকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার নামে থাকা ১ কোটি ২৪ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।পণ্য বাজার

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন। বিষয়টি দুদকের জনসংযোগ দপ্তর জানিয়েছে।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলি গ্রামের মৃত আমিনুল হকের ছেলে।

দুদক সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৪ নভেম্বর থেকে ২০১৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রামগতি বাজার শাখায় কর্মরত থাকাকালীন আব্দুল মজিদ ক্ষমতার অপব্যবহার করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের অর্থসহ বিভিন্ন হিসাব থেকে মোট ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৪৪৩ টাকা আত্মসাৎ করেন।

মামলার নথি অনুযায়ী, ওই সময়ে তিনি রূপালী ব্যাংকের রামগতি বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকাকালে গ্রাহকদের সঞ্চয় এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের ১৬ লাখ ৩০ হাজার ২৩১ টাকাসহ মোট ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৫৪৩ টাকা আত্মসাৎ করেন। বিষয়টি তদন্তে উঠে আসার পর ২০১৩ সালের ৮ জুন এ ঘটনায় লক্ষ্মীপুরের রামগতি থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদালতের রায়ে দণ্ডবিধির দুটি পৃথক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে আব্দুল মজিদকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১৮ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি আত্মসাৎকৃত ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৪৪৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আব্দুল মজিদ পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই মামলায় অপর দুই আসামি আব্দুল ওয়াহেদ ও আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

মামলাটি পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক), নোয়াখালীর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ জহির উদ্দিন।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজারের ২৫ বছরের কারাদণ্ড

Related Posts

কোম্পানি সংবাদ

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে বড় জাহাজে এলপিজি আমদানির পরিকল্পনা সরকারের

অর্থনীতি

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

অর্থনীতি

মূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের

অর্থনীতি

ঋণের সুদ কমাতে ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার প্যাকেজ

অর্থনীতি

পোশাকশিল্পে অস্থিরতায় বাংলাদেশের ক্রয়াদেশ যাচ্ছে ভারতে

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

যুক্তরাষ্ট্র থেকে বড় জাহাজে এলপিজি আমদানির পরিকল্পনা সরকারের

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

Recent News

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

যুক্তরাষ্ট্র থেকে বড় জাহাজে এলপিজি আমদানির পরিকল্পনা সরকারের

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?