Sunday, November 29, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

ইসলামী ব্যাংকিং বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

July 27, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: ছয় মাসের পরিবর্তে ‍তিন মাস অন্তর মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব করা হয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে। বাংলাদেশ ব্যাংক এ প্রস্তাব ইতিবাচকভাবে নিয়েছে। একই সঙ্গে সুদহারের পরিবর্তে মূল্যস্ফীতি-লক্ষ্যভিত্তিক মুদ্রানীতি প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দেশে ইসলামী ব্যাংকিংয়ের অনেক চাহিদা থাকায় এর সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপের কথা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়।

গতকাল রোববার জাতীয় সংসদ অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এসব আলোচনা হয়েছে। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জালাল উদ্দিন, মঈনুল ইসলাম খান, শাহাদাত হোসেন সেলিম, সাইফুল আলম, সৈয়দ জয়নুল আবেদীন ও হাসনাত আবদুল্লাহ অংশগ্রহণ করেন। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, প্রতি তিন মাস পর মুদ্রানীতি ঘোষণার প্রস্তাব করেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ প্রস্তাবের ওপর গভর্নর বলেন, ‘এটি ভালো পরামর্শ।আমার মনে হয়, এটা নেওয়া উচিত।’

বৈঠকে ইসলামী ব্যাংকের সমস্যা নিয়ে কথা বলেন জামায়াতের এমপি সাইফুল আলম। তবে ইসলামী ব্যাংক নিয়ে অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে কিছু বলেননি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বর্তমানে প্রায় ৩০ শতাংশ ব্যাংকিং ইসলামী ব্যাংকিং হলেও আমার ধারণা প্রায় ৬০ শতাংশ মানুষ ইসলামী ব্যাংকিং করতে চান। নিয়ন্ত্রক হিসেবে তাদের সেই সুযোগ না দিলে অপরাধ হবে। তাই বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ করছে।

তিনি বলেন, ‘গত দশ বছরে ইসলামী ব্যাংকগুলোতে যে সমস্যাগুলো হয়েছে, তার একটি বড় কারণ ছিল শরিয়াহ বোর্ডের দুর্বলতা। আমরা এখন শরিয়াহ বোর্ডকে আরও শক্তিশালী করছি এবং কীভাবে তাদের আরও ক্ষমতাবান করা যায়, সে কাজ করছি।’

বাংলাদেশ ব্যাংকের উপস্থাপনায় বলা হয়, সরকার ঘোষিত বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে একটি কার্যকর ও উপযোগী মুদ্রানীতির কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এ লক্ষ্য পূরণে বর্তমান সুদের হারভিত্তিক মুদ্রানীতি থেকে ধাপে ধাপে মূল্যস্ফীতি-লক্ষ্যভিত্তিক মুদ্রানীতিতে রূপান্তরের প্রয়োজনীয়তা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অনেক উদীয়মান অর্থনীতি মূল্যস্ফীতির লক্ষ্যভিত্তিক মুদ্রানীতি গ্রহণের মাধ্যমে সফল হয়েছে। বাংলাদেশও ধীরে ধীরে একই ধরনের কাঠামো গ্রহণের মাধ্যমে সেই পথে অগ্রসর হতে পারে। উপস্থাপনায় আরও বলা হয়, প্রচলিত ব্যাংকগুলোর মতো ইসলামী ব্যাংকগুলোর জন্য এখনও আন্তঃব্যাংক মুদ্রাবাজার গড়ে ওঠেনি। এ ধরনের বাজার চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বর্তমানে ইসলামী ব্যাংকগুলোর তারল্য সরবরাহে ইসলামিক ব্যাংক লিকুইডিটি সাপোর্ট, মুদারাবা লিকুইডিটি সাপোর্ট ও স্পেশাল লিকুইডিটি সাপোর্ট ব্যবহার করা হয়। অতিরিক্ত তারল্য তুলে নিতে বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড ব্যবহার করা হয়। বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তায় বিনিয়োগে মন্দাভাব এবং বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যাওয়া দেশের অর্থনীতির বড়
অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার এবং বৈদেশিক বাণিজ্য ও পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। তবে প্রবাসী আয়ের উচ্চ প্রবাহ বহিঃখাতে কিছুটা ইতিবাচক অবস্থান তৈরি করেছে এবং তা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব রাখবে।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: ইসলামী ব্যাংকিং বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

Related Posts

অর্থনীতি

যুক্তরাষ্ট্র থেকে বড় জাহাজে এলপিজি আমদানির পরিকল্পনা সরকারের

অর্থনীতি

এলএনজি কিনতেই বছরে খরচ হতে পারে ২৫ বিলিয়ন ডলার

অর্থনীতি

মূল্যস্ফীতি কমায় নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের

অর্থনীতি

ঋণের সুদ কমাতে ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার প্যাকেজ

অর্থনীতি

পোশাকশিল্পে অস্থিরতায় বাংলাদেশের ক্রয়াদেশ যাচ্ছে ভারতে

অর্থনীতি

লোকাল এলসি ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম বার্তা

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

যুক্তরাষ্ট্র থেকে বড় জাহাজে এলপিজি আমদানির পরিকল্পনা সরকারের

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

Recent News

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

যুক্তরাষ্ট্র থেকে বড় জাহাজে এলপিজি আমদানির পরিকল্পনা সরকারের

খুলছে জট, চালুর পথে তৃতীয় টার্মিনাল

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

সমতা লেদারের ডিভিডেন্ড ঘোষণা

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?