Wednesday, November 25, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন

August 5, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: ভারতের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে প্রদীপ রাওয়াত স্ত্রী ও এক ছেলেকে রেখে গেছেন।

অভিনেতা যশপাল শর্মা প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রদীপ রাওয়াতের মৃত্যুর খবর জানান। দীর্ঘদিনের সহকর্মীকে স্মরণ করে তিনি লেখেন, ‘আমাদের গজনির দেবা, লাগানের প্রদীপ রাওয়াত। শান্তিতে থাকুন।’

পরে প্রদীপ রাওয়াতের ম্যানেজার সিদ্ধার্থ তিওয়ারি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ক্যানসার পুনরায় ধরা পড়ার পর চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। গত এক মাসের বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

‘গজনি’, ‘লাগান’ সিনেমা ও বিখ্যাত টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’-এ অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে প্রদীপ রাওয়াত হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা, ভোজপুরি, নেপালি ও মারাঠি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। আশির দশকের শুরুতে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও বি আর চোপড়ার ‘মহাভারত’ ধারাবাহিকে অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। পরে ভারতীয় চলচ্চিত্রে অন্যতম শক্তিশালী খল অভিনেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেন।

২০০১ সালে আশুতোষ গোয়ারিকরের ‘লাগান’ চলচ্চিত্রে দেবা সিং চরিত্রে অভিনয় করেন প্রদীপ রাওয়াত। এরপর ২০০৫ সালে এ আর মুরুগাদোস পরিচালিত তামিল চলচ্চিত্র ‘গাজনি’-তে গজনি ধর্মাত্মা চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। চরিত্রটি এতটাই জনপ্রিয় হয় যে ২০০৮ সালে নির্মিত হিন্দি সংস্করণেও একই ভূমিকায় অভিনয় করেন তিনি।

২০০৪ সালে এস এস রাজামৌলি পরিচালিত ‘সাই’ চলচ্চিত্রে বিকশু যাদব চরিত্রে অভিনয়ের মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে নতুনভাবে আলোচনায় আসেন প্রদীপ রাওয়াত। এ চরিত্র তাঁর অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘রাউডি রাঠোর’, ‘বীরম’, ‘ওয়ান: নেনোক্কাডিনে’, ‘লৌক্যম’, ‘নেনু শৈলজা’, ‘সারাইনোডু’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘আয়িরাথিল ইরুভার’, ‘মার্কেট রাজা এমবিবিএস’ ও ‘মিস ম্যাচ’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতেও অভিনয়ে সক্রিয় ছিলেন প্রদীপ রাওয়াত। তাকে ‘ওয়ালটেয়ার বীরাইয়া’, ‘গুলু গুলু’ ও ‘ছাভা’ চলচ্চিত্রে দেখা গেছে। পাশাপাশি মারাঠি ও নেপালি চলচ্চিত্রেও নিয়মিত কাজ করে গেছেন তিনি।

এছাড়া বাংলা সিনেমায় কাজ করেছেন তিনি। অনন্ত জলিলের ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। এজন্য কিছুদিন আগে বাংলাদেশে শুটিং করতে এসেছিলেন তিনি। যদিও সিনেমা এখনো মুক্তি পায়নি।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন

Related Posts

বিনোদন

রাশমিকার ‘মাইসা’ বাড়াল আগ্রহ

বিনোদন

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন অভিনেত্রী মাহি

বিনোদন

কেন ভারতে থাকছেন জানালেন নোরা ফাতেহি

বিনোদন

রজনীকান্তের নতুন ছবিতে শ্রীলীলা

বিনোদন

ভক্ত সংগঠনের নাম পরিবর্তন, রাজনীতিতে আসছেন ধানুশ?

বিনোদন

মুম্বাইয়ে প্রথম ট্রেনযাত্রায় চড় খেয়েছিলেন শাহরুখ খান

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

Recent News

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ওয়েব কোটসের ডিভিডেন্ড ঘোষণা

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

আইপিএল নিলামের তালিকায় নেই মোস্তাফিজ-সাকিব, নিবন্ধন ১২ বাংলাদেশির

ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?