Sunday, October 4, 2026
Advertisement
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
No Result
View All Result
No Result
View All Result

প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড়

October 3, 2026
0 0
Share on FacebookShare on Twitter
  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn

শেয়ারবাজার বিডি রিপোর্ট: বিজয় সালগাঁওকরের গল্প শেষ। কিন্তু তাঁকে ঘিরে দর্শকের কৌতূহল শেষ হয়নি; বরং ‘দৃশ্যম’ সিরিজের শেষ অধ্যায় শুরু হয়েছে আগের দুই কিস্তির চেয়ে অনেক বড় পরিসরে। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর ছুটিতে মুক্তির পর প্রথম দিনেই বিশ্বব্যাপী ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। ভারতে ছবিটির নিট আয় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি, মোট আয় ৮০ কোটি ১০ লাখ। বিদেশ থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি।

অর্থাৎ প্রথম দিনেই অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনার হয়ে গেছে ছবিটি। পাশাপাশি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হিন্দি সিনেমার উদ্বোধনও এটি।

অজয়ের ক্যারিয়ারে নতুন রেকর্ড
৬৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে শুরু করে ‘দৃশ্যম ৩’ পেছনে ফেলেছে অজয় দেবগনের আগের সব বড় ওপেনারকে। এত দিন শীর্ষে ছিল ২০২৪ সালের ‘সিংহাম এগেইন’। রোহিত শেঠির সেই ছবির প্রথম দিনের ভারতীয় আয় ছিল প্রায় ৪৩ কোটি ৫০ লাখ রুপি।
অজয়ের পরের বড় ওপেনার ‘সিংহাম রিটার্নস’—৩২ কোটি ১০ লাখ, ‘গোলমাল এগেইন’—৩০ কোটি ১৫ লাখ এবং ‘রেইড ২’—১৯ কোটি ২৫ লাখ রুপি।
অর্থাৎ ‘দৃশ্যম ৩’ শুধু রেকর্ড ভাঙেনি, আগের রেকর্ডের সঙ্গে ব্যবধানও তৈরি করেছে বেশ বড়।

‘পাঠান’ প্রথম দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি। ‘অ্যানিমেল’-এর আয় ছিল প্রায় ৬৩ কোটি রুপি। ফলে এই দুই ছবির উদ্বোধনী আয়ও টপকে গেছে ‘দৃশ্যম ৩’।
তবে তালিকার শীর্ষে এখনো রয়েছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো। তাই অজয়ের ছবি বলিউডের সর্বকালের সবচেয়ে বড় ওপেনার হয়ে গেছে—এমন দাবি করার সুযোগ নেই। তবে সাম্প্রতিক হিন্দি সিনেমার অন্যতম বড় উদ্বোধন যে এটি, তাতে সন্দেহ নেই।

বুকিংয়েই মিলেছিল আভাস
ছবিটির প্রথম দিনের ব্যবসার ইঙ্গিত অবশ্য মিলেছিল মুক্তির আগেই। ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছিল অগ্রিম টিকিট বিক্রি। মুক্তির আগেই বুকিং থেকে আয় ৫০ কোটি রুপি ছাড়িয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ১৩ লাখের বেশি টিকিট আগাম বিক্রি হয়েছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, অগ্রিম বুকিংয়ের গতি দেখে প্রথম দিনেই ৫০ কোটি রুপি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। প্রেক্ষাগৃহে যাওয়ার পর সেই আগ্রহ আরও বাড়ে। প্রথম দিনে ভারতে ছবিটির ১৫ হাজার ৭৫৯টির বেশি শো হয়েছে। সকালে আসন পূর্ণতার হার ছিল ৪৬ দশমিক ৩৮ শতাংশ। দুপুরে তা বেড়ে ৭০ দশমিক ১৫ শতাংশে, সন্ধ্যায় ৭৫ দশমিক ৩১ এবং রাতে ৭৬ দশমিক ৪৬ শতাংশে পৌঁছায়। পুরো দিনের গড় ছিল ৬৭ দশমিক শূন্য ৮ শতাংশ।

২৫-৩০ কোটির পূর্বাভাস, আয় ৬৬ কোটি!
মুক্তির আগে বাণিজ্য বিশ্লেষকদের অনেকেই ধারণা করেছিলেন, ‘দৃশ্যম ৩’ প্রথম দিনে ২৫ থেকে ৩০ কোটি রুপি আয় করতে পারে। কিন্তু অগ্রিম বুকিংয়ের গতি সেই হিসাব বদলে দেয়।

শেষ পর্যন্ত ৬৬ কোটি ৭৫ লাখ রুপি নিট আয় করে ছবিটি সেই পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি ব্যবসা করেছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনেও বলা হয়েছে, প্রত্যাশার তুলনায় অনেক ভালো শুরু পেয়েছে সিনেমাটি।

এখানে শুধু অজয় দেবগনের তারকা-ক্ষমতা নয়, কাজ করেছে ‘দৃশ্যম’ ব্র্যান্ডও। প্রথম দুই ছবির জনপ্রিয়তা তৃতীয় কিস্তির জন্য আগেই তৈরি করে দিয়েছিল দর্শক।

১০ বছরে ‘দৃশ্যম’-এর উত্থান
২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ প্রথম দিনে আয় করেছিল মাত্র ৫ কোটি ৮৫ লাখ রুপি। পরে দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে সিনেমাটি। বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ১১০ কোটি রুপি।

২০২২ সালে ‘দৃশ্যম ২’ মুক্তির দিন আয় করে ১৫ কোটি ৩৮ লাখ রুপি। শেষ পর্যন্ত বিশ্বব্যাপী আয় হয় প্রায় ৩৪২ কোটি রুপি।
এবার তৃতীয় কিস্তির প্রথম দিনের আয় ৬৬ কোটি ৭৫ লাখ। অর্থাৎ ২০১৫ সালের প্রথম কিস্তির উদ্বোধনী আয়ের তুলনায় ১১ গুণেরও বেশি। দ্বিতীয় কিস্তির তুলনায় চার গুণের বেশি।

দশ বছরে একটি সিনেমা সিরিজ কীভাবে ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে, এই পরিসংখ্যান তারই ছবি।

শেষবারের মতো বিজয় সালগাঁওকর
‘দৃশ্যম ৩’-এর সবচেয়ে বড় আকর্ষণ অজয় দেবগন হলেও দর্শকের টান মূলত বিজয় সালগাঁওকরকে ঘিরে। সাধারণ কেব্‌ল টিভি ব্যবসায়ী থেকে পরিবারের জন্য পুলিশের সঙ্গে বুদ্ধির লড়াইয়ে নামা এই চরিত্র গত দুই ছবিতে আলাদা জায়গা তৈরি করেছে।
বিজয়ের শক্তি অস্ত্র নয়, মাথা। সিনেমা দেখে তথ্য মনে রাখা, ঘটনাগুলো সাজিয়ে আলিবাই তৈরি করা এবং তদন্তকারীদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা, এই বুদ্ধির খেলাই ‘দৃশ্যম’-এর মূল আকর্ষণ।

শেষ কিস্তিতে সেই খেলায় নতুন প্রতিপক্ষ এসপি রাজবীর সিং তোমর। চরিত্রটিতে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। অন্যদিকে পুরোনো ঘটনার নিষ্পত্তিতে এবারও মরিয়া তাবুর মীরা দেশমুখ।

অজয়ের সঙ্গে আরও আছেন শ্রিয়া শরণ, ইশিতা দত্ত, মৃণাল যাদব ও প্রকাশ রাজ। পরিচালনায় অভিষেক পাঠক।

বক্স অফিসের পাশাপাশি ছবিটি নিয়ে সমালোচকদের প্রতিক্রিয়াও মোটের ওপর ইতিবাচক। ইন্ডিয়ান এক্সপ্রেস অজয় ও তাবুর অভিনয়ের প্রশংসা করেছে। তাদের মতে, বিজয় সালগাঁওকরের সংযত উপস্থিতি অজয় এবারও ধরে রাখতে পেরেছেন।

টাইমস অব ইন্ডিয়া ছবিটিকে ৫-এর মধ্যে ৩ দশমিক ৫ দিয়েছে। তাদের মতে, ফ্র্যাঞ্চাইজির পরিচিত কাঠামো থেকে খুব বেশি বেরোয়নি ছবিটি, তবে উত্তেজনা ধরে রাখতে পেরেছে। নতুন পুলিশ কর্মকর্তা রাজবীর গল্পে নতুন সংঘাত তৈরি করেছেন।

পিঙ্কভিলা বিশেষভাবে প্রশংসা করেছে ছবির শেষ ৩০ মিনিট ও অজয়ের অভিনয়ের।
তবে সব প্রতিক্রিয়া যে একেবারে প্রশংসামুখর, তা নয়। ছবির আবহসংগীতের অতিরিক্ত ব্যবহার এবং কিছু অংশের দীর্ঘায়ন নিয়ে সমালোচনা হয়েছে।

শেষ অধ্যায়, কিন্তু হিসাব এখনো বাকি
প্রথম দিনে ৯৫ কোটি ১০ লাখ রুপি বিশ্বব্যাপী আয়-‘দৃশ্যম ৩’-এর জন্য এটি নিঃসন্দেহে বড় শুরু। তবে এই ছবির আসল পরীক্ষা এখন। প্রথম দিনের উচ্ছ্বাস কতটা টেকে, দ্বিতীয় ও তৃতীয় দিনে ব্যবসা কতটা বাড়ে এবং প্রথম সপ্তাহ শেষে ছবিটি কোথায় দাঁড়ায়, সেটিই ঠিক করবে শেষ পর্যন্ত বিজয় সালগাঁওকরের বিদায় কতটা বড় হয়।

এক দশক আগে ৫ কোটি ৮৫ লাখ রুপি দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তার শেষ অধ্যায় শুরু হয়েছে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে। ‘দৃশ্যম’-এর গল্প শেষ হতে পারে, কিন্তু বিজয় সালগাঁওকরকে ঘিরে দর্শকের হিসাব এখনো শেষ হয়নি।

শেয়ারবাজার বিডি

  • Facebook
  • WhatsApp
  • Twitter
  • Pinterest
  • LinkedIn
Tags: প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড়

Related Posts

বিনোদন

শুটিংয়ে আহত অমিতাভ, কেবিসির মঞ্চে দেখা গেল ভিন্ন দৃশ্য

বিনোদন

২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’

বিনোদন

১০ বছরেও অমলিন ২০১৬ সালের ৭ কে-ড্রামা, এখনো কাঁপাচ্ছে নেট দুনিয়া

বিনোদন

কেউ বলছেন অন্তঃসত্ত্বা, কেউ করছেন শরীর নিয়ে কটাক্ষ

বিনোদন

সালমান খানের ‘সক্ষমতা’ নিয়ে খোঁচা, বিতর্কের মুখে বিগ বস প্রতিযোগী

বিনোদন

এক বছরে কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি

Load More
  • Trending
  • Comments
  • Latest

উত্তরা ব্যাংকের এমডির বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: শাস্তির দাবি কর্মকর্তা-কর্মচারীদের

যমুনা ব্যাংক: অনিয়মের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খেলাপি ঋণ,  কি আছে আমানতকারীদের ভাগ্যে (পর্ব-১)

আজকের স্বর্ণের দাম: ৭ জুন ২০২৬

রিং শাইনের সম্পদ নিলামে তুলছে বেপজা

সক্রিয় হচ্ছে অ্যাপেক্স ওয়েভিং

বাংলাদেশকে তুলে ধরা হবে বিজনেস সামিটে : এফবিসিসিআই সভাপতি

খেজুরের দামেও উত্তাপ

অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগসহ চার প্রস্তাব

চীনের হুমকির মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

কলকাতায় আজ ‘ব্রাজিল শো’

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড়

Recent News

চীনের হুমকির মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

কলকাতায় আজ ‘ব্রাজিল শো’

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথম দিনেই ৯৫ কোটি আয়! বক্স অফিসে ‘দৃশ্যম’ ঝড়

SharebazarBD

যোগাযোগ:
ফোন: +৮৮০ ১৭১৭-৭৭৯৭২২

সব সংবাদ

  • Uncategorized
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • অর্থনীতি
  • আইপিও
  • আজকের সংবাদ
  • আন্তজার্তিক
  • আন্তর্জাতিক শেয়ারবাজার
  • এসএমই মার্কেট
  • কোম্পানি সংবাদ
  • খেলাধুলা
  • জাতীয়
  • প্রধান সংবাদ
  • প্রাইস সেনসেটিভ ইনফরমেশন (PSI)
  • বাজার বিশ্লেষণ
  • বিনোদন
  • ব্রেকিং
  • রাজনীতি
  • সম্পাদকীয়
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য বার্তা

আজকের সংবাদ

চীনের হুমকির মধ্যে তাইওয়ানে পৌঁছাল প্রথম দুই এফ-১৬ভি যুদ্ধবিমান

কলকাতায় আজ ‘ব্রাজিল শো’

  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

No Result
View All Result
  • মূলপাতা
  • কোম্পানি সংবাদ
  • আজকের সংবাদ
  • অর্থনীতি
  • অনুসন্ধানী প্রতিবেদন
  • বাজার বিশ্লেষণ
  • আইপিও
  • পিএসআই
  • এসএমই মার্কেট
  • অন্যান্য
    • জাতীয়
    • বিনোদন
    • আন্তর্জাতিক শেয়ারবাজার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • খেলাধুলা

© 2026 SharebazarBD - News Portal of Bangladesh based on Economy by SharebazarBD.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?